সিলেটে ছাত্রদল নেতা লিমন গ্রেফতার, মুক্তি দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নাশকতার মামলায় ছাত্রদল নেতা আব্দুল আহাদ লিমনকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ।
সোমবার বিকেলে সিলেট সদর উপজেলার টুকেরবাজার তেমুখী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবদুল আহাদ লিমন সিলেট সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
সোমবার বিকেলেই তাকে আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে, আবদুল আহাদ লিমনের মুক্তির দাবি জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি মুরাদ হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আ ফ ম কামাল ও সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ। মঙ্গলবার এক বিবৃতিতে তারা ছাত্রদল নেতা লিমনের নি:শর্ত মুক্তির দাবি জানান।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed