কমলগঞ্জে দুটি খাবার দোকানে জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের ভেজাল বিরোধী অভিযানে দুটি খাবার দোকানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এ সময় বাজারের দুটি খাবার দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে আদমপুর বাজার ও নইনারপার বাজারে সরকারী জমিতে অবৈধ স্থাপনা অপসারনের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলম জানান।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed