Main Menu

ইলিয়াস আলীর সন্ধান চেয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: নিখোঁজ হওয়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলীর সন্ধান চেয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেছে বিশ্বনাথ বিএনপি। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেছে বিশ্বনাথ বিএনপি। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
বিএনপি নেতা এম ইলিয়াস আলী গুমের ৫ বছর পূর্ণ হওয়ায় ইলিয়াস আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবীতে ধারাবাহিক কর্মসুচী ঘোষনা করে বিশ্বনাথ বিএনপি। কর্মসুচীর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এছাড়া উপজেলা বিএনপির উদ্যোগে আগামী শুক্রবার উপজেলার প্রতিটি মসজিদে ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন-বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, প্রবাসী বিএনপি নেতা সিরাজুল ইসলাস সিরাজ, বিএনপি নেতা আবদুল কুদ্দুছ, লকুছ মিয়া, রইছ আলী, জালাল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, নানু মিয়া, আবদুল লতিফ, যুবদল নেতা আবদুল কাদির, আবু সুফিয়ান, ময়নুল ইসলাম, চেরাগ আলী, আবুল কালাম মেম্বার, শ্রমিকদল নেতা মংগা মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য আলাল আহমদ, ইমরান আহমদ সুমন, দিলোয়ার হোসেন সজিব, সাব্বির আহমদ, আবদুর রহমান,এমসি কলেজ ছাত্রদল নেতা মুহিবুর রহমান বাদশা।
স্মারকলিপিতে বলা হয়- ২০১২ সালের ১৭ এপ্রিল কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে গুম করা হয়। এছাড়াও ২০১২ সালের ৩ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও ছাত্রদল নেতা জুনেদ আহমদকে গুম করা হয়। এম ইলিয়াস আলীর পরিবার আপনার (প্রধানমন্ত্রী) সঙ্গে সাক্ষাৎ করে তাকে ফিরে পাওয়ার বিষয়ে আপনার সহযোগিতা কামনা করলে আপনি (প্রধানমন্ত্রী) তাদেরকে আশ্বস্থ করেছিলেন। কিন্তু ইলিয়াস আলীসহ গুমকৃত নেতৃবৃন্দকে আজও আমরা ফিরে পাইনি এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন কার্যকর পদক্ষেপও লক্ষ্য করছি না। একজন জাতীয় নেতা ও সাবেক এমপি ৫ বছর ধরে কোন খোজ পাওয়া যাবেনা,এটি স্বাভাবিক কোন বিষয় হিসাবে কি মেনে নেওয়া যায়? কারন সভ্য সমাজে এ ধরনের ঘটনা মানুষকে শুধু আতংকিত করেনা বরং গণতান্ত্রিক মানবিক মূলবোধ সম্পন্ন রাস্ট্র নির্মাণে বাঁধা হয়ে দাড়ায়।
এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ি চালক আনসার আলীসহ গুমকৃত সকল নেতাকর্মীদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান তারা।

Share





Related News

Comments are Closed