প্রেমের টানে নবীগঞ্জের পান্নার কাছে লন্ডন প্রবাসী সিরাজ
ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: তাদের কারো মুখেরই ভাষা নেই। দুজনেই বাক প্রতিবন্ধী। একজন থাকেন যুক্তরাজ্যের লন্ডনে, অন্যজন বাংলাদেশের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় পিরিজপুর গ্রামে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে তাদের পরিচয়, ভাবের বিনিময়, তারপর প্রেম। সে প্রেম এখন পরিণয়ে গড়াতে যাচ্ছে। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা দুজনে। একজন হলেন মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের মৃত হাজী মখলিছুর রহমানের ছেলে যুক্তরাজ্য প্রবাসী সিরাজ আহমদ, অন্যজন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় পিরিজপুর গ্রামের মৃত মুহিব উদ্দিন এর তৃতীয় মেয়ে ফাবিহা খানম পান্না। আগামি ২১ এপ্রিল শুক্রবার তাদের দুজনের বিয়ের দিন ঠিক হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সূত্রে প্রায় দুই বছর আগে যুক্তরাজ্য প্রবাসী সিরাজ আহমদের সাথে পরিচয় হয় ফাবিহা খানম পান্নার। গত সপ্তাহে সিরাজ লন্ডন থেকে মা ও ছোট ভাইকে নিয়ে দেশে আসেন। এসে দুই পরিবারের যৌথ উদ্যোগে বিয়ের দিন নির্ধারণ করা হয়।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed