বিশ্বনাথে তথ্য প্রযুক্তি আইনে ছাত্রলীগ নেতাসহ ৩জনের বিরুদ্ধে মামলা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক, উপজেলার শাহজিরগাঁও গ্রামের সোনাফর আলীর পুত্র ফয়জুল ইসলাম জয়সহ ৩জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ১৩ এপ্রিল সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে এই মামলাটি দায়ের করেন শাহজিরগাঁও গ্রামের আরজান আলীর পুত্র রফিক আলী। সিআর মামলা নং ১১৫/২০১৭। মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন- শাহজিরগাঁও গ্রামের মৃত আপ্তাব আলীর পুত্র জামাল আহমদ, একই গ্রামের সোনাফর আলীর পুত্র নজরুল ইসলাম।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, পূর্ব বিরোধের জের ধরে অভিযুক্তরা সামাজিকভাবে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাদের (অভিযুক্তদের) নিজ নামীয় ফেসবুক আইডি এবং ফেইক আইডি তৈরী করে উক্ত আইডিগুলোর মাধ্যমে বাদি আরজান আলী ও তার আত্মীয় স্বজনের নামে কুরুচিপূর্ণ লেখা লেখি এবং ছবি এডিট করে নগ্ন ছবির সাথে সংযুক্ত করে ইন্টারনেটে প্রচার করেন। এছাড়া ভাইরালকৃত ছবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করে বাদিকে হুমকি প্রদান করেন। আদালত অভিযোগটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে নির্দেশ প্রদান করেছেন।
Related News
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে খুন, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ‘আতিক মিয়া’ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশালRead More



Comments are Closed