ধর্মপাশা উপজেলা ছাত্র কল্যান পরিষদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হাওর বাঁচাও, দেশ বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা তথা ধর্মপাশা উপজেলাকে দূর্গত এলাকা ঘোষনা ও কৃষকদের বাঁচানোর দাবিতে সিলেটস্থ ধর্মপাশা উপজেলা ছাত্র কল্যান পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি দেবাশীষ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আর কে চৌধুরী তোফায়েল এবং সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সৌরভের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম রশীদ আহমদ।
বক্তব্য রাখেন- পরিষদের প্রধান উপদেষ্ঠা আফজাল হোসেন স্বপন, সহ-উপদেষ্ঠা বিপ্লপ সাধ্যা, শিশির সরকার, শুভ্র তালুকদার, কামরুজ্জামান টিটু, লিপু মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন- পরিষদের সহ-সভাপতি নয়ন সরকার, সুব্রত তালুকদার, আনিস আহমেদ, কাঞ্চন মোড়ল, ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা আক্তার, অজয় সরকার, মোমেন, সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ কবীর, হুমায়ূন কবীর রাব্বী, দপ্তর সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক ইজাজুল হক রকি, হালিম, পিংকু, প্রদীপ, দেবল, হাবিবা সুলতানা, সুপ্রীতি কর, আবারক হোসেন, ফয়সাল, মাসুম, বিজয়, ইতি, রুহুল আমিন, রাজু চৌধুরী, তরিক আহমদ, সাব্বির, ফয়সাল, শিপন, সৈয়দ আল মুস্তাকিম, মেহেদী হাসান নিপু, মোবারক হোসেন, শামীম, চয়ন আহমদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও হাওর অঞ্চলের বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
বক্তারা, সুনামগঞ্জ ফসল রক্ষাবাঁধের স্থায়ী সমাধান, কৃষকদের বিকপ্ল কর্মসংস্থান সৃষ্টি, জলমহালগুলো জনসাধারনের জন্য উন্মুক্ত করা, নদী খনন, কৃষি ঋণ মওকুফ, নতুন ঋণ ও বীজ এবং সার প্রদান, দূর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও টিকাদার-আমলাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed