প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের রেপ্লিকা হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ডিসেম্বরে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের পরিকল্পনা করছে সরকার। সেই লক্ষে স্যাটেলাইটের একটি ‘রেপ্লিকা’ আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর একটি ‘রেপ্লিকা’ হস্তান্তর করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্যে ইতিমধ্যে রাশিয়ার উপগ্রহ কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে কক্ষপথ (অরবিটাল স্লট) কেনার আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।
মহাকাশের ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমায় প্রায় ২১৯ কোটি টাকায় কেনা হয়েছে এই স্লট। এখানেই উড়বে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ।
বর্তমান কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা সম্ভব হবে বলে সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জানানো হয়।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed