Main Menu

হাতীবান্ধায় ট্রাক চাপায় ফায়ারম্যান নিহত

সাহানুর রহমান, লালমনিরহাট থেকে: লালমনিরহাটের হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক চাপায় পিষ্ট হয়ে নুর নবী (৩১) নামে এক ফায়ারম্যান নিহত হয়েছেন।
রোববার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে হাতীবান্ধা উপজেলার পারুলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর নবী হাতীবান্ধা উপজেলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার আব্দুস ছামাদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছুটি নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন নুর নবী। লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের পারুলীয়া এলাকায় পৌছলে হাতীবান্ধা গামি বালু বোঝাই একটি ট্রাক তাকে সজোড়ে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নুর নবী।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed