Main Menu

কমলগঞ্জে মণিপুরী থিয়েটারের বিষু উৎসব উদযাপন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : পুরাতন বছরকে বিদায় ও নতুন বাংলা বছরকে বরণ করে নিতে “ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো” এই শ্লোগানে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী থিয়েটারের আয়োজনে দুদিনব্যাপী বিষু উৎসব-২০১৭ উদযাপন করা হয়।
শুক্রবার পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায় আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা উন্মুক্ত প্রাঙ্গন (নটমন্ডব)-এ আনুষ্ঠানিকভাবে এ উৎসব শুরু হয়।
মণিপুরী থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও নাট্যকার সুভাশীস সিনহা সমীরের নির্দেশনা ও সঞ্চালনায় শুক্রবার সন্ধ্যায় ষড়ঋতুর গীতিকাব্য পরিবেশনের মাধ্যমে দুদিনব্যাপী উৎসবের শুরু হয়। পরে একে একে মনিপুরী শিল্পীদের অংশগ্রহনে পরিবেশিত হয় বাংলার লোকজ ও শাস্ত্রীয় নৃত্য, আদিবাসী ঐতিহ্যবাহী বাদ্যনৃত্য। রাতে মনিপুরী ভাষায় একে একে নতুন রচিত তিনটি নাটক পরিবেশন করে মণিপুরী থিয়েটারের কুশলীরা।
শনিবার (১৫ এপ্রিল ) সন্ধ্যা ৬টায় একই স্থানে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মণিপুরীদের ঐতিহ্যবাহী নিকন (পাশা খেলা) প্রতিযোগিতায়। এতে মনিপুরী প্রতিযোগিরা অংশগ্রহন করে।

Share





Related News

Comments are Closed