ঠাকুরগাঁওয়ে প্রানের বৈশাখি মেলা শুরু
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সাত দিনব্যাপী বৈশাখী মেলা। শনিবার সন্ধ্যায় এ মেলা উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।
আকর্ষণীয় রং ও নকশার সঙ্গে দামও হাতের নাগালে থাকায় বৈশাখী মেলায় আরএফএল’র প্যাভিলিয়নে দেখা গেছে ক্রেতা-দশনার্থীদের উপচে পড়া ভিড়। মেলা উপলক্ষে সব ধরনের পণ্যে ১০ শতাংশ ছাড় দেয়া হয়েছে।
আরএফএল’র বিক্রয়কর্মী মাহাবুব, শাহীন ও রেজা জানান, মেলায় প্লাস্টিকের তৈরি প্লেট, মগ, গ্লাস, বাটি, ট্রে, স্যুপ সেট, চামচ, বোল, জগ, হটপট, পানির বোতল, হরেক রকমের পণ্য এখানে পাওয়া যাচ্ছে। এছাড়া দেশে ১২০০ এরও বেশি প্লাস্টিকের তৈরি গৃহস্থালীর পণ্য পাওয়া যাচ্ছে। মেলায় বিক্রিও ভালো হচ্ছে বলে জানান তিনি।
মেলায় ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া থেকে থেকে আসা এক গৃহিণী আসমা আক্তার জানান, আমাদের নতুন সংসার। গৃহস্থলীর পণ্য কিনবো। আরএফএল’র পণ্য অন্যান্যদের তুলনায় ভালো। দেখতেও সুন্দর। মেলায় সব ধরনের পণ্য এক সঙ্গে পাওয়া যায় এবং ছাড় রয়েছে তাই এসেছি।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed