Main Menu

মিজান চৌধুরীর বাসায় হামলা-ভাংচুর ঘটনায় মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আদালতের নির্দেশে নগরীর ফাজিলচিস্তে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজানের বাসায় হামলা-ভাংচুরের ঘটনাটি মামলা হিসাবে রেকর্ড করেছে কোতয়ালী থানা পুলিশ। শনিবার রাত ১০টার দিকে মামলাটি রেকর্ড করা হয় বলে কোতয়ালী থানার সেকেন্ড অফিসার শাহ ফজলে আজিম পাটোয়ারী জানিয়েছেন। দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামী করা হয়েছে। ক্ষয়-ক্ষতি দেখানো হয়েছে ১৫-২০ লাখ টাকা। কোতয়ালী থানার এস আই বেনু চন্দ্র দেব মামলাটি তদন্ত করবেন বলে জানান এস আই ফজলে আজিম।
গত ১২ এপ্রিল সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনায় মিজানুর রহমান চৌধুরীর বড় ভাই ব্যবসায়ী কুতুবুর রহমান চৌধুরী একটি দরখাস্ত মামলা দাখিল করেন। এ প্রেক্ষিতে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হীরু অভিযোগটি আমলে নিয়ে দ্রুত বিচার আইনে মামলাটি এফআইআর করে কার্যক্রম গ্রহণ করতে কতোয়ালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। এ নির্দেশের দুদিন পর কোতয়ালী থানায় মামলাটি রেকর্ড করা হলো।
গত ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মিয়া ফাজিলচিশতে বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরীর বাসায় হামলা-ভাংচুরের ঘটনা ঘটে।

Share





Related News

Comments are Closed