সুনামগঞ্জবাসীকে রক্ষার দাবিতে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাল্ল সোচ্চার নাগরিক ফোরাম সিলেট এর উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে শনিবার বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা ও কৃষকদের বাঁচানোর দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
শাল্লা সোচ্চার নাগরিক ফোরাম সিলেট এর সভাপতি চৌধুরী আব্দুলাহ আল হোসাইনী ও সংগঠনের সহ সাধারণসম্পাদক অর্জুন কুমার চক্রবর্ত্তী সঞ্চালনায় উক্ত মানববন্ধন কর্মসুচীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
সুনামগঞ্জ ফসল রক্ষা বাধের স্থায়ী সমাধান, বাঁধ নির্মানে সেনাবাহিনীকে দায়িত্ব প্রদান, বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি, জনমহাল সমূহ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া, নদী খনন, কৃষিঋণ মওকুফ, নতুন ঋণ-বীজ-সার প্রদান, দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সহ বিভিন্ন দাবি দাওয়া উত্থাপিত হয়।
সংগঠনের অন্যতম উপদেষ্টা মঈনউদ্দিন ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, প্রাক্তন ব্যাংক কর্মকর্তা রুমেন্দ্র চৌধুরী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মনোরঞ্জন সরকার, সুনামগঞ্জ জেলা বার এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি সিনিয়র আইনজীবী শহিদুজ্জামান চৌধুরী, অধ্যাপক পান্ডব মজুমদার, অধ্যক্ষ সিফত আলী, অধ্যাপক অলক চৌধুরী, শাবি ছাত্রনেতা মৃন্ময় তালুকদার ঝুটন, সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদার, সাংগঠনিক সম্পাদক বিজন তালুকদার, দপ্তর সম্পাদক অবিনাশ সরকার, কার্যকরী সদস্য সুব্রত দাস, যোগেশ্যর চক্রবর্তী, ছাত্রনেতা লিংকন রায়, সন্দিপন সরকার, মিজানুর রহমান, সনেট রায়, নিকলেশ দাস, তালহা আহমদ, টিংকু চৌধুরী, মুকুল চন্দ্র দাস সহ উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন সিলেট জজ আদালতের এপিপি এড. শামসুল ইসলাম, এপিপি এড. শাহজাহান চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট বিভাগের গভর্নর ড. আর কে ধর, সিলেট জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, প্রাক্তন কমিশনার জগদীশ দাস, মদন মোহন কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি অরুন দেবনাথ সাগর, বাংলাদেশ প্রগতি লেখকসংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাধব রায় প্রমুখ।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed