জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নে ভোট গ্রহণ রোববার
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের উপ-নির্বাচনের ভোট গ্রহণ রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে। শান্তিপূর্ণ ও সুষ্টভাবে ভোট গ্রহণ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী পুরো এলাকা নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন জানিয়েছেন, নির্বাচন সুষ্টভাবে সম্পন্ন করতে নয়টি ভোট কেন্দ্রর ৪২টি বুথে ৯ জন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ৪২ জন, পুলিং ৮৪ জন, দুটি ষ্ট্রাইকিং ফোর্সসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানিয়েছেন, সুষ্ঠভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে ৫০ জন পুলিশ, ১৭২ জন আনসার সদস্য ও বিজিবি সহ বিপুল সংখ্যাক গোয়েন্দা সংস্থার লোকজনকে মোতায়ন করা হয়েছে।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম চৌধুরী পানু ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আব্দুস সাত্তার আশাবাদী।
উপ-নির্বাচনে ১৫ হাজার ৯শ ৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে কাংখিত জনপ্রতিনিধি বেছে নিবেন। ভোট যুদ্ধে রয়েছেন নৌকা প্রতিকে সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার ও আনারস প্রতিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম চৌধুরী পানু। কে হাসবেন শেষ হাসি তা নিয়ে ভোটারদের মনে জল্পনা কল্পনার শেষ নেই। দুই প্রার্থীই হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন।
ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সাবেক চেয়ারম্যান হিসেবে আব্দুস সাত্তার ও আব্দুস সালাম চৌধুরী পানুর জনপ্রিয়তা ও নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। ভোটারদের ধারণা, অল্প ভোটের ব্যাবধানে নির্বাচনের ফলাফল হবে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed