Main Menu

সিলেটে যুবদলের লিফলেট বিতরণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে জনগনের মাঝে লিফলেট বিতরণ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। শনিবার দুপুরে নগরীর বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্টা ও আম্বরখানা এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরনকালে নেতৃবৃন্দ বলেন, বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান’সহ বিএনপির নেতাকর্মীদের উপর দায়ের করা সকল মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
অবৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের আইন শৃংখলা সম্পূর্ণ নিজের হাতে রুদ্ধ রেখেছেন। সরকার অবৈধভাবে ক্ষমতা এসে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সকল হয়রাণী মুলক মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন দেয়ারও আহবান জানান তারা ।
যুবদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, যুবদল নেতা কামরুল হাসান শাহীন, নিজাম উদ্দিন জায়গীরদার, আলী আহমদ হিরা, আব্দুল মালেক, ছাব্বির আহমদ, হাবিবুর রহমান হাবিব, আব্দুল খালিক, দেলোয়ার হোসেন দিলু, ফরিদ উদ্দিন, মন্তাজ হোসেন মুন্না, শাহ মাহমুদ আলী, মুহিবুর রহমান বাবুল, সাহেদ আহমদ, সোহেল আহমদ, মনির মুন্সি, মকসুদুল করিম নুহেল, সাইফুল ইসলাম সাইফুল, মাসুদ আলী মাছুম, সোনাহর আলী সোহেল, আব্দুল হক, নুরুল আলম বাবলু, এড. আব্দুল্লাহ আল হেলাল, হাবিবুর রহমান, আমির হোসেন হাজারী, আব্দুল মালেক, মুস্তাক আহমদ,আনোয়ার হোসেন, শাহেল আহমদ, শিপন চন্দ, এহসান চৌধুরী, আব্দুল মন্নান, নামর আলী, বাবুল মিয়া,নাসির উদ্দিন, সমছু উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed