বাংলাদেশের ৪৯২তম উপজেলা হচ্ছে শায়েস্তাগঞ্জ
হবিগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বহুল প্রত্যাশিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা বাংলাদেশের ৪৯২তম উপজেলা হতে যাচ্ছে।
গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তাব অনুমোদন করেছে ‘নতুন উপজেলা ও থানা সংক্রান্ত সচিব কমিটি’।
মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে সচিব কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।
শিগগিরই প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) ওই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বৈঠক শেষে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।
এদিকে, এ খবরে শায়েস্তাগঞ্জের মানুষের মধ্যে খুশীর আমেজ বিরাজ করছে। শায়েস্তাগঞ্জবাসী তাদের প্রাণের দাবী মেনে শায়েস্তাগঞ্জ কে উপজেলা হিসেবে উন্নীত করার পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা সরকারকে অভিনন্দন জানিয়েছেন।
Related News
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More



Comments are Closed