২৫ দফা দাবিতে আন্দোলনে নামছেন ডিপ্লোমা প্রকৌশলীরা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নির্বাহী প্রকৌশলীর ৭১টি শূন্য পদের বিপরীতে (ফিডার ডিপ্লোমা) ও ক্যাডার সহকারী প্রকৌশলীগণকে পদোন্নতি/চলতি দায়িত্ব প্রদানসহ ২৫ দফা দাবিতে সিলেটসহ সারাদেশে আন্দোলনে নামছেন জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলীরা।
১৭ এপ্রিল রোববার থেকে তাদের আন্দোলন কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সিলেট আঞ্চলিক নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক রতন লাল সাহা।
শনিবার সিলেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরো জানান, রোববার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে স্মারকলিপি, ১৭ এপ্রিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সকল অনিয়ম তুলে ধরে দেশের সকল উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তার সাথে মতবিনিময় করবেন তারা।
এছাড়া ১৮ ও ১৯ এপ্রিল দেশের সকল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়, ২০ এপ্রিল সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যকে স্মারকলিপি প্রদান, ২৩ এপ্রিল অতিরিক্ত দায়িত্ব পালন থেকে বিরত থাকা এবং ২ মে কর্মবিরতি পালন করা হবে।
২৫ দফা দাবির মধ্যে রয়েছে- প্রকল্প থেকে আত্মীকৃত ও নিয়োগপ্রাপ্ত নন ক্যাডার সহকারী প্রকৌশলীগণকে অধিদপ্তরের সকল ক্যাডার পদের দায়িত্ব প্রত্যাহার, পদোন্নতি কোটায় প্রাপ্য সহকারী প্রকৌশলীর সকল শূন্য পদ অবিলম্বে পূরণ, প্রধান প্রকৌশলী কর্তৃক অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পূর্ত) এর নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশকৃত সকল দাবি অবিলম্বে বাস্তবায়ন এবং অধিদপ্তরে নিয়োজিত ওয়ার্কচার্জ/মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করার ব্যবস্থা।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed