নিজস্ব ক্যাম্পাসে না গেলে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক : যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি এবং একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছে সেসব প্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার রাজধানীর ভাটারা থানাধীন মাদীনী এভিনউয়ে নিজস্ব ক্যাম্পাসে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, যারা একান্তই নিজেরা কোনো অসৎ উদ্দেশে বিশ্ববিদ্যালয় চালাতে চান, আইন-বিধিমালা মানতে চান না, তাদের সাহায্য-সহযোগিতা দিয়ে টিকিয়ে রাখতে পারবো না, তাদের আইনি পথে বাতিল করতে বাধ্য হবো।
‘এ রকম কিছু বিশ্ববিদ্যালয় উতোমধ্যে বন্ধ হয়ে গেছে। আমরা আশা করি যারা আন্তরিক তারা সহযোগিতা করবেন, না হলে আমাদের কোনো বিকল্প থাকবে না।’
যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি, বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান- তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নাহিদ। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যর্থ হতেও দেবেন না শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যর্থ হতে দিতে চাই না। সেগুলোকে বন্ধ করে দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমরা তাদের সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিজস্ব ক্যাম্পাস স্থাপন করায় খুশি হয়ে নাহিদ বলেন, অদূর ভবিষতে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও তাদের সমাবর্তন নিজস্ব ক্যাম্পাসে করবে। দেশের বাস্তবতা এবং জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে টিউশন ফি নির্ধারণের আহ্বানও জানান নাহিদ।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী।
সমাবর্তনে এক হাজার ৬১০ জন শিক্ষার্থীকে গ্রাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ছয়জনকে স্বর্ণপদক দেওয়া হয়।
সমাবর্তন বক্তব্য রাখেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, অর্জিত জ্ঞান শুধুমাত্র সনদ লাভের উদ্দেশে সীমাবদ্ধ না রেখে দেশ ও জাতির সেবায় নিয়োজিত করতে হবে। আধুনিক তথ্য-প্রযুক্তিতে জ্ঞান আহরণ করার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. জিওয়ান খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
Related News
ঢাকার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতেRead More
ঢাকার মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে খুব প্রায় একই সময়ে (মিনিটের ব্যবধানে) দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগারRead More



Comments are Closed