Main Menu

কপোতাক্ষ নদের তীরে ঔষধি গাছ রোপন কাজের উদ্বোধন

আয়েজ বিল্লাহ শিমুল : সাতক্ষীরায় কপোতক্ষ নদীর তীরে ১৪ কিলোমিটার এলাকা জুড়ে ঔষধি গাছ রোপন করা শুরু হয়েছে।
আজ শনিবার সকালে সাতক্ষীরার তালা উপজেলা পাটকেঘাটা সরুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এ ঔষধি গাছ শজনে রোপনের উদ্বোধন করেন সাতক্ষীরা-১আসনের সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লা।

এসময় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার. সুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান, নগর ঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান লিপুসহ ইউনিয়নের মেম্বার ও শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সরুলিয়া ইউনিয়ন পরিষদ কপোতক্ষ নদীর ধারে ১৪ কিঃমিঃ এ ঔষদি গাছ (শজনে) রোপনের কাজ বাস্তবায়ন করবে।

Share





Related News

Comments are Closed