ফাযিল পরীক্ষার ফল প্রকাশ রোববার
বৈশাখী নিউজ ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাযিল (ডিগ্রী) ১ম, ২য় ও ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল ১৬ এপ্রিল রোববার প্রকাশ করা হবে।
শুক্রবার ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু এ বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী ওই দিন বেলা ১২টায় নিজ অফিসে আনুষ্ঠানিকভাবে ফাযিল পরীক্ষার এ ফল প্রকাশ করবেন।
ফল প্রকাশের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রোববার বেলা ১২টার পর থেকে ফল প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে ফল জানতে পারবে। সূত্র-বাসস
Related News
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More



Comments are Closed