পহেলা বৈশাখে মৌলভীবাজারে বাইসাইকেল শোভাযাত্রা
ইমন আহমেদ, মৌলভীবাজার থেকে: বাংলা নববর্ষ উপলক্ষে মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির আয়োজনে এক বিশাল বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্টিত হয়। এতে প্রায় তিন শতাধিক সাইক্লিষ্ট অংশগ্রহণ করেন।
শুক্রবার সকাল ১০টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাব সংলগ্ন এমসিসি পয়েন্টে শোভাযাত্রার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রওশনুজ্জামান সিদ্দিকী।
এ আর টেলিকম (অপ্পো মোবাইল)এর সার্বিক সহযোগিতায় অনুষ্টিত এই শোভাযাত্রায় আরোও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন। এছাড়া টিম এমসিসি পরিবারের প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন।
শোভাযাত্রার উদ্বোধনের প্রাক্কালে এক সংক্ষিপ্ত বক্ত্যবে অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী বলেন, পরিবেশ বান্ধব বাহন বাইসাইকেল স্বাস্থ্য সচেতনার দিক দিয়ে অনেক উপকারী, মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির এতো সদস্যের স্বতঃস্ফুত সাইক্লিং দেখে আমি অভিভূত। এছাড়া তিনি আরো বলেন মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি শুধু সাইক্লিং নয়, তারা সমাজসেবায় অনেক শক্তিশালী অবদান রাখছে। তিনি সাইক্লিং এর পাশাপাশি মাদক, জঙ্গী ও সন্ত্রাস মুক্ত মৌলভীবাজার গড়তে টিম এমসিসি কে এগিয়ে আসার আহ্বান জানান।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed