ফেসবুক ব্যবহারে বিশ্বে দ্বিতীয় ঢাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমানে বিশ্বের অর্ধেকের বেশি ইন্টারনেট ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট আছে। ফেসবুক ব্যবহারকারীর দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে ঢাকা। সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর তালিকায় প্রথম স্থানে আছে থাইল্যান্ডের ব্যাংকক এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।
‘উই আর সোশ্যাল’ এবং ‘হোটস্যুট’ নামে দুটি প্রতিষ্ঠানের করা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিষ্ঠান দুটির প্রতিবেদন অনুসারে, ঢাকায় ফেসবুক ব্যবহারকারী দুই কোটি ২০ লাখ। ঢাকার আশপাশের এলাকার ফেসবুক ব্যবহারকারীদেরও এই জরিপে রাখা হয়েছে।
দেশ হিসেবে সবচেয়ে বেশি সক্রিয় ফেসবুক ব্যবহারকারী যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
অপর একটি প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুসারে, বিশ্বের প্রায় অর্ধেক মানুষের কাছে পৌঁছেছে ইন্টারনেট। সাশ্রয়ী স্মার্টফোনের ব্যবহার ও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা পৌঁছানোর ফলে প্রতিদিন ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে। যে কয়েক শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী এখনো ফেসবুকের বাইরে আছে তাদেরও ফেসবুকে আনতে চেষ্টা করছে ফেসবুক। বিশ্বের অনেকের কাছেই এখন ইন্টারনেট আর ফেসবুকের মধ্যে পার্থক্য নেই। উন্নয়নশীল দেশের অনেকেই ইন্টারনেট বলতে শুধু ফেসবুককেই বোঝেন।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed