ফেক অ্যাকাউন্ট বন্ধ করছে ফেসবুক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ফেসবুকে ফেক (ভুয়া) অ্যাকাউন্ট চিহ্নিত করতে বিশেষ ব্যবস্থা নিতে উঠে পড়ে লেগেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেক অ্যাকাউন্ট নজরদারিও চলছে। খুঁজে পেলেই তা ডিলিট করে দেয়া হবে। গত বুধবার থেকে ফেসবুক কর্তৃপক্ষ এই ফেক অ্যাকাউন্ট বাছাই এর কাজ শুরু করেছে।
ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা উন্নত, ভুল ইনফরমেশন, ফেক খবর ঠেকানোর জন্যই এই পদক্ষেপ নেয়া হচ্ছে। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, পরিবর্তন আনলে স্প্যাম, ভুয়া খবর ঠেকানো যাবে। প্রতারণামূলক বা ছদ্মবেশী অ্যাকাউন্টগুলোকে কমানো যাবে। কিছু দিন ভুয়া খবর ছড়ানো নিয়ে সমালোচনার মুখে পরতে হয়েছিল ফেসবুককে।
এরমধ্যে উল্লেখযোগ্য ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফেসবুকে ভুয়া খবর ছড়ানোয় নির্বাচনে তার প্রভাব পড়ে। এতে সমালোচনার মুখে পড়তে হয় জুকারবার্গকে। ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে ‘রিভেঞ্জ পর্ন’ ঠেকাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া ফেসবুক অনুমতি ছাড়া ছবি শেয়ার ঠেকাতেও ব্যবস্থা নিচ্ছে।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed