Main Menu

শ্রীমঙ্গলে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগানে ছড়ার পানিতে ডুবে যাওয়ার ৫ ঘন্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মামনী তাঁতি (১৫) চা শ্রমিক রবি তাঁতির মেয়ে। সে স্থানীয় রানার উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীতে পড়তো। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন।

ডুবে যাওয়া মেয়েটির সাথে থাকা দীপা তাঁতি জানায়, ‘দুপুর আড়াইটার দিকে ছড়ার পানিতে গোসল করতে নামে তারা। এসময় মামনী ছড়ার পানিতে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে দীপা এগিয়ে আসলে তাকেও পানির দিকে টানতে থাকে।

পরে তার চিৎকারে একজন লোক এসে টেনে তুলে দীপাকে। কিন্তু মামনী পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজ করেও তার সন্ধান মিলেনি।

সরেজমিন গিয়ে দেখা যায়, ছড়ার পানি বেশি নেই। ছড়ার উপর ব্রিজ ,আর সেই ব্রিজের নিচেই পানি একটু বেশি। বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে ব্যর্থ হয়। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট থেকে আসা ডুবরী তার লাশ উদ্ধার করে।

Share





Related News

Comments are Closed