Main Menu

পহেলা বৈশাখে শাবিতে শিক্ষার্থী ছুরিকাহত

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতের শিকার হয়েছেন ইয়াসীন সরকার নামের এক শিক্ষার্থী। শুক্রবার পহেলা বৈশােখের সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনাটি ঘটে। তিনি বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের ২য় বর্ষ প্রথম সেমিস্টারে পড়ছেন।
ইয়াসীনের সহপাঠিরা জানিয়েছেন- বিকালে ইয়াসীনরা ৫ বন্ধু মিলে শাহপরাণ হলের পিছনের টিলাতে ঘুরতে যান। সেখান থেকে নামার সময় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিন জন যুবক তাদের পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। এতে টানাহেচড়ার সময় ওই যুবকদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইয়াসীন সরকার।
পরে তার সাথে থাকা বন্ধুরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠান। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান ভারপ্রাপ্ত উপাচার্য্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা

Share





Related News

Comments are Closed