নববর্ষে সলিল সমাধি হলো সাঈদ-সুমন
বৈশাখী নিউজ ডেস্ক : বৈশাখের উৎসব শোকে পরিণত হলো। বৈশাখের আনন্দে নদীতে গোসল করতে নেমে লাশ হয়ে ফিরল আনোয়ারুল ইসলাম সাঈদ ও সুমন আহমেদ নামের দুই স্কুল ছাত্র। এ ঘটনায় সাঈদ ও সুমনের এলাকায় উৎসবের পরিবর্তে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার রংপুরের গংগাচড়া তিস্তা নদীর মহিপুর ঘাটে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত সাঈদ এর বাড়ি রংপুর মহানগরীর আর কে রোড এলাকায় আর সুমনের বাড়ি মেডিকেল ধাপ এলাকায়।
তারা দুজনই নগরীর ব্রাইটন স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবারের বরাত দিয়ে রংপুর কোতয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, বৈশাখের উৎসব পালন করতে ওই স্কুল থেকে তিস্তায় যায় শিক্ষক ও শিক্ষার্থীরা। নদীতে পানি কম হওয়ায় অনেকেই গোসল করতে নামেন সেখানে। ওদের সঙ্গে সুমন ও সাঈদও গোসল করতে নামে। তখন বেলা পৌনে ১২ টা।
ওসি বলেন, গোসল সেরে সবাই ওঠে আসলেও সুমন ও সাঈদের কোনো খোঁজ মিলছিল না। এক পর্যায়ে অনেক খোঁজাখুঁজির পর তাদের নদী থেকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed