Main Menu

অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ষবরণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। ১৪২৪ সনের প্রথম দিনটিকে আনন্দঘন করে তোলার জন্য সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। শুক্রবার সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে নববর্ষকে বরণ করা হয়। এই শোভাযাত্রায় গ্রামীণ জীবনও আবহমান বাংলাকে ফুটিয়ে তোলা হয়। তারপর প্রতিষ্ঠানের প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হয় গান, কবিতা, নৃত্য, নাটক নিয়ে সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানমালার শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন। তাসকিয়া প্রেরণা ও সুপ্রভার সুন্দর উপস্থাপনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন দেবশ্রী দাস ও সহযোগিতায় ছিলেন ফরহাত আরা, মরিয়ম জামিলা, ঝনু তালুকদার প্রমূখ।

Share





Related News

Comments are Closed