সিলেটে সন্ত্রাসী হামলায় ২ কার চালক আহত-ভাংচুর : বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে কম ভাড়ায় গাড়ি না দেয়ায় দুই চালককে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১৩এপ্রিল) বিকেল ৩টায় নগরীর চৌহাট্টাস্থ সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত চালক মিনহাজ (৩০) ও চালক শুভ ইসলামকে (২২) ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মিনহাজের অবস্থা গুরুতর।
নগরীর উত্তর চৌহাট্টাস্থ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সেক্রেটারী মিন্টু দেব সাংবাদিকদের জানান, অত্র এলাকার কালার্স নামের একটি প্রতিষ্টানে থাকা হোসেন, শাকিলসহ ৪ যুবক চালক মিনহাজকে দেড় হাজার টাকায় কার দিয়ে গোয়াইনঘাটের সালুটিকর নিয়ে যাওয়া-আসার কথা বলে। মিনহাজ কম ভাড়ায় রাজি না হলে হোসেনরা জোর করে গাড়ি নিয়ে যেতে চাইলে বাঁধা দেন চালক মিনহাজ ও তার সহকর্মী শুভ। এসময় হোসেন ও শাকিল মোবাইল ফোনে মোটর সাইকেল আরোহী ৪/৫ সশস্ত্র সন্ত্রাসীকে ডেকে এনে চালক মিনহাজ ও শুভ ইসলামের উপর হামলা চালায়। হামলায় চালক মিনহাজ ও শুভ গুরুতর আহত হন। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সশস্ত্র হামলাকারীরা ত্রাস সৃষ্টি করে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে এলাকা ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত মিনহাজ ও শুভ ইসলামকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে চালক মিনহাজের অবস্থা আশংকাজনক।
হামলার প্রতিবাদে নগরীর চৌহাট্টাস্থ স্ট্যান্ডের পরিবহন শ্রমিকরা এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি গৌছুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনায় থানায় লিখিত কোন অভিযোগ এখনো দেয়া হয়নি। বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে বলে জানান তিনি।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed