মুফতি হান্নান ও তার সহযোগী বিপুলের ফাঁসি কার্যকর
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও তার সহযোগী জঙ্গি শরীফ শাহেদুল বিপুলের ফাঁসি কার্যকর করা হয়েছে। বুধবার রাত ১০টায় তাদের ফাঁসি কার্যকর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে সিনিয়র জেল সুপার মিজানুর রহমান।
এর আগে আজ বুধবার সন্ধ্যায় প্রধান ফটক দিয়ে দুইটি অ্যাম্বুলেন্স প্রবেশ করে। ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম বিকাল সাড়ে তিনটার দিকে কারাগারে ঢুকেছিলেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
গাজীপুরের এসপি হারুনুর রশিদ কারাগারে উপস্থিত হন আজ সন্ধ্যা পৌণে সাতটার দিকে। রাত আটটার দিকে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন কারাগারে প্রবেশ করেন।
গাজীপুর জেলা প্রশাসক এসএম আলম এবং সিভিল সার্জন ডা. সৈয়দ মনজুরুল হক রাত সাড়ে নয়টায় কারাগারে প্রবেশ করেন। এর আগে দুইজন নির্বাহী মেজিস্ট্রেট কারাগারে প্রবেশ করেন।
কারা মসজিদের পেশ ইমাম হেলাল উদ্দিন মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তওবা পড়ান বলে জানা গেছে।
বুধবার দুপুর দুইটার দিকে দুই ভাইয়ের সঙ্গে মুফতি হান্নানের সাক্ষাৎ করানো হয়। এরা হলেন- একই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা বন্দি মো. মহিবুল ও গাজীপুরের কাশিমপুর কারাগারের বন্দি মো. আনিস।
২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালালের (র.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। এ মামলার রায়ে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর আদালত পাঁচ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
Related News
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More



Comments are Closed