জঙ্গি রিপনের সাথে শেষ দেখা করলেন পরিবারের সদস্যরা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা ও তিনজন নিহত হওয়ার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ (হুজি) নেতা দেলোয়ার হোসেন রিপনের সাথে শেষ সাক্ষাত করলেন পরিবারের ২৫ সদস্য।
সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা রিপনকে দেখতে বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কারাগারে প্রবেশ করেন তারা। সাক্ষাতপ্রার্থীদের মধ্যে রিপনের বাবা মো. ইউসুফ, মা আজিজুন্নেছা, ভাই নাজমুল ইসলাম ও তার স্ত্রী ছিলেন বলে কারা সূত্র জানিয়েছে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুটি মাইক্রোবাস ও একটি অটোরিকশা যোগে তারা কারা ফটকে পৌছেন। বুধবারই তাদের শেষ দেখার জন্য ডেকে পাঠিয়েছিলো কারা কর্তৃপক্ষ।
শেষ দেখা করে রাত ৮টা ২৫ মিনিটে তারা কারাগার থেকে বের হন।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া জানান, পরিবারের সদস্যদের সাথে শেষ দেখা করার পর রিপনকে গোসল ও তওবা পরানো হবে। রিপনকে তওবা পড়াবেন নগরীর আবু তোরাব মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. বেলাল উদ্দিন।
বুধবার রাতে যেকোন সময় সিলেট কেন্দ্রীয় কারাগারে রিপনের ফাঁসি কার্যকর করা হতে পারে বলে কারা সূত্রে জানা গেছে। রিপনের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের কোনাগাঁও গ্রামে।
ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালিয়ে তিনজনকে হত্যার এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুজন হলেন হুজি নেতা মুফতি আব্দুল হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুল। তাদের প্রাণভিক্ষার আবেদনও নাকচ হয়ে গেছে। তারা আছেন কাশিমপুর কারাগারে।
সিলেটে ২০০৪ সালে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজন নিহত হওয়ার মামলায় মুফতি হান্নান এবং তার সহযোগী বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। হাইকোর্ট ও আপিল বিভাগেও তা বহাল থাকে। রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) তিনজনের করা আবেদন খারিজ হয়। গত ২৭ মার্চ তিনজনই প্রাণভিক্ষা চেয়ে কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, তাঁদের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করেছেন। তিনজনের প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার পর কারাবিধি অনুযায়ী তাদের ফাঁসি কার্যকর করতে পরবর্তী পদক্ষেপ নেয় কারা কর্তৃপক্ষ।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed