মহেশপুরে ঢাকাগামী বাসে তল্লাসী, ফেনসিডিলসহ আটক ২
ঝিনাইদহ প্রতিনিধি: ঢাকাগামী যাত্রীবাহি াসে তল্লাসী করে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ কোহিনুর বেগম (৫০) ও মাসুদ হোসেন (৪৫) নামের দুই ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
ঝিনাইদহের মহেশপুর থানার ডিউটি অফিসার এএসআই জিয়াউর রহমান জানান, বুধবার সকাল ১১টার দিকে মহেশপুর থানার এসআই বজলুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার কালিগঞ্জ-জীবননগর সড়কের কাঠাল তলা নামক স্থানে ঢাকাগামী যাত্রীবাহি রয়েল পরিবহন বাসে তল্লাসী করে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এসময় ঘটনার সাথে জড়িত সন্দেহে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার দর্শনার বাসষ্টান্ড এলাকার নায়েস উদ্দিনের স্ত্রী কোহিনুর বেগম ও বগুড়া জেলার আদমদিঘি উপজেলার চাপাপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে মাসুদ হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় সকালে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed