ঝিনাইদহে পহেলা বৈশাখ উপলক্ষে ব্যস্ত ফুল চাষিরা
ঝিনাইদহ প্রতিনিধি: ‘পহেলা বৈশাখ উপলক্ষে ফুল গাছ গুলোর একটু বাড়তি যত্ন নিতে হচ্ছে। প্রতিদিন নিড়ানি করছি, সার, পানি ঠিক মতো দিচ্ছি’। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় ঘিঘাটী গ্রামের ফুল চাষি সাহেব আলী এ কথা বলেন। একই গ্রামের ফুল চাষি মো. হাবিব বলেন, পহেলা বৈশাখে আমরা সারা দেশে ফুল পাঠাই। এ বছর ফুল উৎপাদন, চাহিদা ও দাম সবই বেশি। গত বারের তুলনায় এবার আমরা দ্বিগুণ ফুল বিক্রি করতে পারবো বলে আশা করছি।
ঝিনাইদহ জেলা কৃষি স¤প্রসারণ অধিদফতর অফিস জানায়, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুরসহ বিভিন্ন উপজেলার প্রায় ২০৮ হেক্টর জমিতে এবার গল্লাডিওলাস, রজনী গন্ধা, গাঁদাসহ নানা প্রজাতির ফুল চাষ হয়েছে। এক বিঘা জমি প্রায় ১০/১২ হাজার টাকা খরচ হয় ফুল চাষে। আর তিন মাসে খরচ বাদে লাভ হয় ৩০ থেকে ৪০ হাজার টাকা।
এবার শুধুমাত্র ঝিনাইদহ জেলা থেকে চলতি মাসেই ৫০ লাখ টাকার ফুল বিক্রি হবে। কৃষক মফিজ উদ্দিন জানান, পহেলা বৈশাখে ২০টি মালার এক ঝোপা ফুল বিক্রি হয় ১৫০ থেকে ৩০০ টাকায়। তাই পহেলা বৈশাখের চাপ সামলাতে বেড়েছে কৃষক-শ্রমিকদের ব্যস্ততা। প্রতিদিন জেলা থেকে ৫/৬ ট্রাক ফুল ঢাকার শাহবাগ ও চট্রগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যায়।
ঝিনাইদহ জেলা কৃষি স¤প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. আকরামুল হক জানান, সারাদেশে পহেলা বৈশাখ উপলক্ষে যে ফুল বেচা-কেনা হয় তার প্রায় এক তৃতীয়াংশ ঝিনাইদহে উৎপাদিত। আর এজন্য গত কয়েক মাস ধরে দেশি-বিদেশি নানা ফুলের চাষ করেছেন এ অঞ্চলের চাষিরা। বছরে জেলায় ৩-৪ কোটি টাকার ফুল বিক্রি হয়, তবে শুধু চলতি মাসেই জেলায় ৫০ লাখ টাকার ফুল বিক্রি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed