Main Menu

সিলেটে ড্রেন থেকে ১১টি মর্টার শেল উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকার একটি ড্রেন থেকে ১১টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে দরগাহ মহল্লার হোটেল হেরিটেজের পেছনে একটি ড্রেন থেকে এগুলো উদ্ধার করা হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এ তথ্য জানিয়ে বলেন, ছড়া সংস্কারের সময় পরিচ্ছন্নতাকর্মীরা ১১টি মর্টার শেল দেখতে পান। তিনিা বলেন, এগুলো মুক্তিযুদ্ধকালীন মর্টার শেল হতে পারে।
উদ্ধারকৃত মর্টার শেলগুলোর মধ্যে ৫টি বড় আকারের এবং ৬টি ছোট আকারের।
খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, মর্টাল শেলগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে। মর্টার শেলগুলো পরীক্ষার জন্য পুলিশ ও র‌্যাবের বোমা বিশেষজ্ঞদের খবর দেয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি গৌছুল হোসেন।

 

 

 

Share





Related News

Comments are Closed