ফেইসবুকে জঙ্গি প্রচারণার অভিযোগে দুই শিক্ষার্থী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক : ফেইসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিবাদের প্রচার চালানোর অভিযোগে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃরা হলো ফাতেমা আক্তার রুমা (২০) ও জাইদুল হক জিহান (২৪)। রুমা ঢাকার একটি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং জিহান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন।
এই দুজন জঙ্গিবাদী বিভিন্ন আর্টিকেল অনুবাদ করে তা প্রচার করতেন বলে র্যাবের ভাষ্য।
মঙ্গলবার রাতে ঢাকার কাওরানবাজারে বাহিনীর মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-৩ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, এরা জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য। ফেইসবুক, টেলিগ্রাম, থ্রিমাসহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে তাদের গ্রুপের সদস্যদের সাথে যোগাযোগ রাখত।
সোমবার রাতে মোহাম্মদপুরের একটি বাসা থেকে রুমাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী উত্তরা থেকে জিহানকে গ্রেপ্তার করা হয়।
গত বছর অক্টোবরে গাজীপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত কয়েকজনের সঙ্গে এদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দাবি করে র্যাব কর্মকর্তা মাসুদ বলেন, জিহানের মাধ্যমে রুমা এই পথে আসে। তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই ও মোবাইল জব্দ করা হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed