প্রধানমন্ত্রীকে মাদানী কাফেলার অভিনন্দন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে-ই হাদিসকে ¯œাতকোত্তর (এমএ) স্তরের মর্যাদা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুগান্তকারী এ ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী।
বুধবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেরীতে হলেও আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী সহ দেশের শীর্ষ আলেম ও উলামাদের গণভবনে উপস্থিতে উক্ত ঘোষণা দেন। এছাড়াও প্রধানমন্ত্রী সুপ্রীম কোর্টের সামন থেকে গ্রিক দেবীর মূর্তি অসারণের আশ^াস প্রদান করায় দেশের আলেম সমাজ সহ ধর্মপ্রাণ মুসলমান আনন্দিত। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দ্রæত সময়ের মধ্যেই সুপ্রীম কোর্টের সামন থেকে মূর্তি অপসারণে প্রধানমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করবেন।
আগামী ১৪ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সামন থেকে কওমি মাদরাসার সর্বোচ্চ স্বীকৃতি ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মাদানী কাফেলা বাংলাদেশের উদ্যোগে এক আনন্দ মিছিল বের করা হবে। এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মাদানী কাফেলার সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed