ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির তদন্তের দাবীতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত ও সুনামগঞ্জসহ হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নাগরিক জোট সিলেটের উদ্যোগে মঙ্গলবার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্ভে সুনামগঞ্জসহ ক্ষতিগ্রস্থ হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে কৃষকদেরকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। পাউবোর দুর্নিতবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রæত আইনের আওতায় এনে তাদের বিরুদ্দে দৃষ্টান্তুমুলক শাস্তি ও স্থায়ী বাধঁ নির্মান করতে হবে। হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত ও সুনামগঞ্জসহ হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি।
যেসব পাউবোর কর্মকর্তা বাঁধ নির্মানের কাজে জড়িত ও ২৫ কোটি টাকা বিলে দিয়ে ৫কোটি টাকা নিজেদের মধ্যে ভাগবাটোরা করে নিয়েছেন তাদেরকে দুদকের মাধ্যমে জিজ্ঞাসাবাদ ও তারা কত টাকার মালিক হয়েছেন সেই তদন্ত যেন দুদক দ্রæত নিতে পারে সরকারের প্রতি আমাদের আহবান।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম সিদ্দিকির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোক সামছুল ইসলাম এপিপি, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, বিএনপি নেতা মাহবুবু চৌধুরী, বিশ^নাথ খাজানসি ইউনিয়নের সাবেক চেয়ারম্যনা মো: নিজাম উদ্দিন সিদিকী, বাউল বশির উদ্দিন সরকার।
মানববন্ধনে বক্তব্য রাখেন মৌলভীবাজার সমিতির কোষাধ্যক্ষ আলীম উদ্দিন মান্নান, রোটারিয়ান সি এম মুত্তালিব, সমাজসেবী আনোয়ার চৌধুরী, জুড়ি এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল কাদির, প্রভাষক আফজাল হোসাইন, শাবি প্রবির ছাত্রলীগের সহ-সভাপতি বিজিত লাল দাস, দিরাই পৌর ছাত্রদলের সভাপতি ওবাইদুর রহমান চৌধুরী মিশু, কুলঞ্জ স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুর রহমান চৌধুরী শাহিন, দিরাই ছাত্রকল্যাণ পরিষদ সিলেটের উপদেষ্টা আবু ছালিম, সৈয়দ আহমেদ দুলাল, জুড়ি স্টুডেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি হুসাইন ইমরান, নাগরিক জোটের সাংগঠনিক সম্পাদক মো: নোমান আহমদ। সভার শুরুতে কুরান থেকে তেলাওয়াত করেন সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক শিহাব উদ্দিন সাকিব।
মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন, শফিউল ইসলাম চৌধুরী টিটু, নুরুল ইসলাম আশুক, বিনিআমিন রাসেল, ইকবাল হোসেন ছমর, হুসাইন আহমদ, শিহাব আহমদ, কয়সর আহমদ, ইসমাইল চৌধুরী, হাফিজ উদ্দিন, শাহজাহান চৌধুরী, জাকির হোসাইন, দিরাই ছাত্রকল্যাণ পরিষেদের সভাপতি নুর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন মিয়া, সাবেক সভাপতি মোসারফ মিয়া, তোফায়েল আহমদ সালমান হোসাইন, পাভেল মিয়া, নির্মল, জুয়েল, নাগরিক জোটের সদস্য জুনায়েদ আহমদ, মাহবুবুর রহমান নাহিদ, হলি চৌধুরী, কামাল হোসাইন, নিরব, ফরহাদ জামান, অপু দাস, সামছুজ্জামান মাসুম, সাকিল আহমদ রাজ, নাঈম আহমদ, কুলঞ্জ স্টুডেন্ট ইউনিয়নের খাইুরজ্জামান চৌধুরী সুজন, এটিএম জাহাঙ্গীর আলম, এনামুল হক, জুবায়ের, তানভীর, মস্তাক, আব্দুল হান্নান প্রমুখ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed