লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় চার জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে গৃহবধূকে গণধর্ষণের ঘটনার মামলায় চার জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও অতিরিক্তি জেলা ও দায়রা জজ মো.সাইদুর রহমান গাজী এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, স্থানীয় রশিদপুর গ্রামের নাছির উদ্দিন, মহিন হোসেন, মাসুদ আলম ও বাহার। আসামিদের মধ্যে মাসুদ আলম পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর রাতে ঘরের বেড়া কেটে গৃহবধূকে পাশের বাগানে ধরে নিয়ে গণধর্ষণ করে সাজাপ্রাপ্তরা। এ ঘটনার পর দিন ভিকটিম নিজে বাদী হয়ে সদর থানায় চার জনের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ ২৬ সেপ্টেম্বর ২০১৩ সালে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।
লক্ষ্মীপুর জজকোর্টের বিশেষ পিপি অ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed