Main Menu

জৈন্তাপুরে অালফা এক্সরে এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানা

মোঃ রেজওয়ার করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।
১১ এপ্রিল মঙ্গলবার দুপুরে ২ টায় জৈন্তাপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোবাইল কোর্ট পরিচালনা করেন ৷ এসময় পূর্ববাজারস্থ অালফা এক্সরে এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের টেকনোলজিষ্ট না থাকা এবং এক্সরে রির্পোট সন্দেহ জনক হওয়ায় রোগীদের চরম ক্ষতির সম্ভাবনা থাকায় প্রাথমিক ভাবে ২ হাজার টাকা জরিমানা এবং স্বল্প সময়ের মধ্যে টেকনোলজিষ্ট নিয়োগ এবং অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে রির্পোট প্রদানের জন্য সর্তক করা হয়। অন্যথায় প্রতিষ্টান বন্ধ করার কথা জানানো হয়েছে।
পরে চাউল বাজারে ক্রয় মুল্যের সাথে অসংগতি করে উচ্চমূল্যে বিক্রয় হচ্ছে কি না সরেজমিন পরির্দশন করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল মাহমুদ। এসময় সাথে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার অাজিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ইন্সপেক্টর মোঃ সহিদুর রহমান মোল্লা, জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম।
এবিষয়ে নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ সুহেল মাহমুদ বলেন- নিয়মিত অভিযানের অংশ হিসাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় টেকনোলজিষ্ট না থাকায় একটি ডায়াগনিষ্টক সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

Share





Related News

Comments are Closed