Main Menu

প্রীতির ট্যালেন্টপুলে বৃত্তিলাভ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ২০১৬ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।
প্রীতি কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক, ভাগবতরত্ন প্রমোদ রঞ্জন দেবনাথের নাতনী এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক সমকালের কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ ও শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা চম্পা রানী নাথের একমাত্র মেয়ে।
ভাল ফলাফলের জন্য সে মা-বাবা ও বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। প্রীতি রানী নাথ সকলের আশীর্বাদ ও দোয়া কামনা করে।

Share





Related News

Comments are Closed