Main Menu

শামীমা স্বাধীন’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর, নারী নেত্রী শামীমা স্বাধীন এর বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় ভূমিহীনদের টাকা আত্মসাত “শিরোনামে সংবাদ প্রকাশ ও অপপ্রচার চালানোর বিরুদ্ধে এশিয়া মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, একটি মহল ঈষ্যানমিত হয়ে শামীমা স্বাধীন কে হেয় প্রতিপন্ন করার জন্য নানা অপপ্রচার ও ভূল তথ্য পরিবেশন করেছেন। বক্তারা এ রকম সংবাদ করা থেকে বিরত থাকার জন্য জাতির বিবেক সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন। সেই সাথে অপপ্রচারকারী চক্রের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
জানা যায়, ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ভূমিহীনদের বাসস্থান করে দেওয়ার লক্ষে দেশের সকল জেলার সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিদের কাছে ভূমিহীনদের তালিকা চেয়ে একটি প্রজ্ঞাপন পত্র প্রেরন করেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশনের ভূমিহীনদের সঠিক তালিকা প্রনয়নের কাজ শুরু করেছে। এই কাজে ঈষ্যানিত হয়ে ও সরকারের মহত এই উদ্যোগ কে বাধাগ্রস্থ করার জন্য একটি মহল এসব অপপ্রচার চালাচ্ছে।
নারী নেত্রী ও বিশিষ্ট সমাজসেবী উক্ত সংগঠনের মহানগর শাখার সভাপতি রেহানা ফারুক শিরিন এর সভাপতিত্বে ও নাট্য অভিনেতা সাইফুল আরেফিন লিমন এর পরিচালনায় মানববন্ধন ও সংকিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, হিউম্যান রাইচস ওয়াচ বাংলাদেশ এর চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা দেলওয়ার হোসেন খান, জাতীয় জনতা পার্টির সিলেট জেলা শাখার সাধারনস ম্পাদক ও জাতীয় সাপ্তাহিক বাংলার মাটির সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ’র কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান লায়েক, সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম তালুকদার, মহিলা নেত্রী রাহেলা জেরীন কানন, বিশিষ্ট রাজনীতিবিদ ও যুব সংগঠক এম এ বাবর লস্কর, নিরাপদ সড়ক চাই সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক শাহ লুকমান আলী, এশিয়া ছিন্নমূল মানবাধিকার প্রশাসনিক কর্মকর্তা মুহিবুর রহমান জনি, মিতিল প্রান্ত, বাংলার মাটির স্টাফ রির্পোটার ফারুক আহমদ চৌধুরী ও কিরণ দেব নাথ।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, এশিয়া ছিন্নমূল মানবাধিকার সংস্থার সদস্য শাহ আকাব উদ্দিন আহমদ পলাস, মানবাধিকার কর্মি আব্দুছ সোবহান, সাহেদ আহমদ, নাট্য কর্মী সাহিনুর, তুরণ, সেবুল মিয়া, জেছমিন আক্তার, সাংবাদিক শাহ লিছা রহমান রাহী, গণদাবি পরিশদের সেলিম আহমদ, নাট্য অভিনেতা শাহ আলম, সুমা বেগম, সাহিদা বেগম, সৈয়দ রেজা সুফি, আফিয়া খাতুন, নাজমা বেগম, সুজন পাল, ওসমান পাল, শুবিন দাস, সুব্রত তালুকদার, রতœা বেগম, ফয়জুল ইসলাম, মোহাম্মদ বাবুল মিয়া সহ ১৯,২০,২১নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিক বৃন্দ।

Share





Related News

Comments are Closed