Main Menu

বিশ্বনাথে আ.লীগের সম্পাদকসহ ৪জনের বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশ্বনাথে আ.লীগের সম্পাদকসহ ৪জনের বিরুদ্ধে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সিলেট কোর্টে মামলা দায়ের করেছেন এক আওয়ামীলীগ নেতা।
গত ৬ এপ্রিল সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে ওই মামলাটি দায়ের করেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি দেওকলস ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান গ্রুপের নেতা ফখরুল আহমদ মতসিন। বিশ্বনাথ সিআর মোকদ্দমা নং ১০৮/১৭।
মামলায় উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আবুল আখতার, সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর একান্ত সহকারী করিুল ইসলামসহ চারজনকে আসামী করা হয়েছে। বাকি দুজন হচ্ছেন রুবেল আহমদ ও ছালিক মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ মার্চ আ.লীগের সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সিলেট আগমনকে স্বাগত জানিয়ে ২১ মার্চ সকালে উপজেলা আ.লীগের উদ্যোগে এক সংবাদ সম্মেলন করেন মতসিনসহ অন্যান্যরা। সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য প্রকাশিত হলে উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক বাবুল আখতার ওইদিন রাতেই তার ফেসবুক স্টাটাসে বাদি ফখরুল আহমদ মতসিন ও তার মৃত বাবাকে নিয়ে ফেসবুকে কটুক্তি করেন। বাবুল আখতারের স্ট্যাটাসের উপর মতসিনকে নিয়ে কটুক্তিমুলক মন্তব্য করেন কবিরুল ইসলাম, রুবেল আহমদ ও ছালিক মিয়া।
অভিযোগটি আমলে নিয়ে এফআইআর রুজুক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে তদন্ত প্রতিবেদন দিতে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাকন দে। সোমবার বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম সাংবাদিকদের বলেন, তিনি এ বিষয়ে কোর্টের কোনো নির্দেশনা পাননি।

Share





Related News

Comments are Closed