Main Menu

সিলেটে দশ মামলার আসামী শিবির ক্যাডার গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ১০ মামলার পলাতক আসামি শিবির ক্যাডার কাউছার আহমদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত কাউছার সিলেট মহানগরীর হাওলাদারপাড়ার মৃত ইসমাইল মোল্লার ছেলে। সে শাবিপ্রবি’র উদয়ন স্কুল বিষয়ক কমিটির শিবিরের সভাপতি।
জালালাবাদ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০এপ্রিল) বিকেলে নগরীর বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাইনুল আবছার, এসআই মোঃ লোকমান হোসাইন, এসআই পরিমল চন্দ্র দাশ।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কাউছার আহমদের বিরুদ্ধে ১০টি মামলায় আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে।

Share





Related News

Comments are Closed