দুদকের মামলায় উপ-মহা হিসাব নিয়ন্ত্রক দুলাল গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় উপ-মহা হিসাব নিয়ন্ত্রক দুলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, সোমবার দিবাগত রাত ১টায় ময়মসিংহের ভালুকা থেকে দুলালকে গ্রেপ্তার করেন তারা।
উপ-মহা হিসাব নিয়ন্ত্রক হয়ে ঢাকায় আসার আগে ময়মনসিংহের জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন দুলাল উদ্দিন।
গত ৩১ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক বজলুর রশীদ।
জাহাঙ্গীর আলম জানান, ঘোষিত আয়ের বাইরে দুলালের এক কোটি সাত লাখ ৮৯ হাজার টাকার সম্পদ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে এ মামলার এজাহারে।
জাহাঙ্গীর জানান, দুলাল উদ্দিনকে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হবে বলে।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed