Main Menu

সিলেটে অসামাজিকতার অভিযোগে ৭ তরুণী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বাগবাড়ীস্থ একটি রেস্ট হাউজ থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৭ তরুণীকে আটক করেছে পুলিশ। ‘রফিক রেস্টহাউজ’ নামের এই রেস্ট হাউজটি স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম ফেনুর মালিকানাধীন বলে জানিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যায় রেস্টহাউজটিতে অভিযান চালানো হয়।
লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান- রফিকুল ইসলাম ফেনুর মালিকানাধীন ‘রফিক রেস্টহাউজ’-এ অসামাজিক কার্যকলাপ চলে এমন অভিযোগ করেন স্থানীয়রা। তাদের অভিযোগের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় রেস্টহাউজটিতে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় সাত তরুণীকে আটক করা হয়। তাদেরকে কোতয়ালী থানা হাজতে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed