সাতক্ষীরায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল কবির দূর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজের উত্তর পার্শ্বে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। তার বুকে ও শরিরের বিভিন্ন স্থানে ৪টি গুলির চিহ্ন পাওয়া গেছে।
যুবলীগ নেতা রাসেল কবির ২০১৩ সালের জামায়াত-শিবিরের হামলায় নিহত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যুবলীগ নেতা রাসেল কবিরের পিতা জামায়াত-শিবিরের হাতে নিহত হওয়ার পর থেকে নিজ বাড়ী ছেড়ে সাতক্ষীরা সরকারি কলেজের উত্তর পার্শ্বে বাড়ী ভাড়া করে সেখানে বসবাস করত। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে কে বা কারা তাকে উপর্যপুরি গুলি করে ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসী সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কি কারনে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান এর আগে গত বছরের ২৫ মে রাত ১০ টার দিকে সদর উপজেলার কুচপুকুর গ্রামে তার নিজ বাড়ীতে হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ করে দুর্বৃত্তরা তিন রাউন্ড গুলি বর্ষণ ও বোম হামলা চালায় ।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed