Main Menu

আজিজ আহমদ সেলিমের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের হৃদযন্ত্রে অস্ত্রোপচার সফলভাবেই সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অস্ত্রোপচার চলে। টানা আট ঘন্টা অস্ত্রোপচার শেষে তিনি বর্তমানে সুস্থ্য আছেন বলে জানিয়েছেন ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে দায়িত্বরত চিকিৎসকরা। বর্তমানে তাকে পোস্ট অপারেটিভ সেন্টারে রাখা হয়েছে। তবে রাত ৯ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।
উল্লেখ্য, গত ১৯ মার্চ রাতে হৃদরোগে আক্রান্ত হলে আজিজ আহমদ সেলিমকে ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাকালে তার হার্টে ৫টি বøক ধরা পড়ে।
এদিকে, অসুস্থ আজিজ আহমদ সেলিমের রোগমুক্তি কামনা করে সোমবার দুপুরে দরগাহ মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করে সিলেট জেলা প্রেসক্লাব। এসময় সাংবাদিক আজিজ আহমদ সেলিমের দ্রæত সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সাবেক সাংসদ সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, দৈনিক উত্তরপূর্ব’র বার্তা সম্পাদক, সিনিয়র সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ, সাংবাদিক আফতাব চৌধুরী, ইউএনবির সিলেট প্রতিনিধি মো. মহসীন, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ওয়েছ খছরু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানি, সিলেট প্রতিনিধি ফয়সল আহমেদ বাবলু, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি মঈন উদ্দিন, দৈনিক উত্তরপূর্ব’র চিফ রিপোর্টার তালুকদার আনোয়ারুল পারভেজ, বাংলানিউজ২৪ এর সিনিয়র স্টাফ রিপোর্টার নাছির উদ্দিন, জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, ক্রীড়া সম্পাদক এফ.এ মুন্না, বৈশাখী টিভির সিলেট ব্যুরো প্রধান মইনুল হাসান টিটু প্রমুখ।

Share





Related News

Comments are Closed