নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান যুদ্ধাপরাধ মামলায় আটক
নবীগঞ্জ প্রতিনিধি : যুদ্ধাপরাধ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বহিস্কৃত আওয়ামী লীগ নেতা আবুল খায়ের গোলাপকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে নবীগঞ্জ থানা পুলিশ ও হবিগঞ্জের ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার (আবুল খায়ের গোলাপের নিজ বাড়ি) লোগাও গ্রাম থেকে তাকে আটক কর হয়।
স্থানীয় সূত্রে জানান যায়, পুলিশের যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করে সরাসরি নিয়ে যাওয়া হয় হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে। এলাকায় বিষয়টি জানাজানি হলেও পুলিশ মিডিয়ার কাছে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেনি।
নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এএসপি রাসেলুর রহমান জানান, আবুল খায়ের গোলাপকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে আনা হয়েছে। এখনও গ্রেফতারের সিদ্ধান্ত হয়নি। এ রিপোর্ট লেখা পর্যান্ত গ্রেফতার দেখানো হয়নি।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৭ জুলাই গজনাইপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে একই উপজেলার নিশাকুড়ি গ্রামের আছকির উল্লাহর ছেলে মো. মানিক মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য হবিগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেন বিচারক। এ প্রেক্ষিতে হবিগঞ্জ ডিবি পুলিশের তৎকালীন ওসি মো. মোক্তাদির হোসেন দীর্ঘ তদন্ত শেষে গত ২০১৬ সালের ৩১ জানুয়ারি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
Related News
হবিগঞ্জে হত্যার ৩ বছর পর প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেফতার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে প্রায় তিন বছর আগে সংঘটিত চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলারRead More
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবজি ব্যবসায়ী মো. মকসুদ আলী (৩৫) শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায়Read More



Comments are Closed