আজিজ আহমদ সেলিমের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের রোগমুক্তি কামনা করে সোমবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সাবেক সাংসদ সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, দৈনিক উত্তরপূর্ব’র বার্তা সম্পাদক, সিনিয়র সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ, সাংবাদিক আফতাব চৌধুরী, ইউএনবির সিলেট প্রতিনিধি মো. মহসীন, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ওয়েছ খছরু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানি, সিলেট প্রতিনিধি ফয়সল আহমেদ বাবলু, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি মঈন উদ্দিন, দৈনিক উত্তরপূর্ব’র চিফ রিপোর্টার তালুকদার আনোয়ারুল পারভেজ, বাংলানিউজ২৪ এর সিনিয়র স্টাফ রিপোর্টার নাছির উদ্দিন, জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, ক্রীড়া সম্পাদক এফ এ মুন্না, বৈশাখী টিভির সিলেট ব্যুরো প্রধান মইনুল হাসান টিটু প্রমুখ।
এসময় সাংবাদিক আজিজ আহমদ সেলিমের দ্রæত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত ১৯ মার্চ রাতে হৃদরোগে আক্রান্ত হলে আজিজ আহমদ সেলিমকে ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয় এবং সোমবার সেখানে তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। বিকেল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed