‘আতিয়া মহল’ পুলিশের কাছে হস্তান্থর
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ বিদ্যমান বিস্ফোরক নিষ্ক্রিয় করে সিলেট মেট্টোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাবের ডগ ও বোম্ব ডিসপোজাল ইউনিট।
আজ সোমবার বিকেল ৫টার দিকে আতিয়া মহলের ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় আতিয়া মহল সংলগ্ন একটি বাড়িতে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান র্যাব-৯ এর অধিনায়ক লে: কর্নেল আলী হায়দার আজাদ আহমদ। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার বাসুদেব বণিক এবং অতিরিক্ত উপ-কমিশনার(মিডিয়া) জেদান আল মুসা উপস্থিত ছিলেন।
এসময় আতিয়া মহলে আর কোন এক্সপ্লোসিভ নেই বলে জানিয়েছেন র্যাব-৯ এর অধিনায়ক।
টানা ৮ দিন ‘অপারেশন ক্লিয়ার আতিয়া মহল’ অভিযান পরিচালনার পর বিকেলে সিলেট মেট্টোপলিটন পুলিশের কাছে ভবনটি হস্তান্থর করে ব্যাবের ডগ ও বোম্ব ডিসপোজাল ইউনিট।
প্রসঙ্গত,স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং র্যাব হেড কোয়ার্টার্সের নির্দেশে গত ৩ এপ্রিল থেকে ‘অপারেশন ক্লিয়ার’ আতিয়া মহল শুরু করে র্যাবের ডগ ও বোম্ব ডিসপোজাল স্কোয়াড। এতে নেতৃত্ব দেন -লে: কর্নেল আরিফুল ইসলাম মাহমুদ। অভিযানকালে ভবন থেকে উদ্ধার ৯টি আইইডি (ইম্প্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস) নিষ্ক্রিয় করা হয়। গত শনিবার আতিয়া মহল পরিদর্শন করেন র্যাবের ডিজি বেনজীর আহমদ। সিলেট সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে র্যাবকে সার্বক্ষনিক সহযোগিতা প্রদান করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং র্যাব হেড কোয়ার্টার্সের নির্দেশে গত সোমবার থেকে ‘অপারেশন ক্লিয়ার’ আতিয়া মহল শুরু হয়। র্যাবের ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সমন্বয়ে গঠিত এ অভিযানে নেতৃত্ব দেন লে: কর্নেল আরিফুল ইসলাম মাহমুদ।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ ভোর থেকে ২৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল আতিয়া মহলে অপারেশন টোয়াইলাইট পরিচালনা করে। ২৮ মার্চ সন্ধ্যায় অপারেশনের সমাপ্তি ঘোষণা করেন প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।
অভিযানে চার জঙ্গি নিহত হয় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়। এর মধ্য থেকে ২৭ এপ্রিল সোমবার এক নারীসহ দুই জঙ্গির লাশ উদ্ধার করা হলেও বাকি দুই জঙ্গির শরীরে ‘সুইসাইড ভেস্ট’ লাগানো থাকায় তাদেরকে উদ্ধার করা যায়নি। পরে অভিযানের ছয়দিন পর ৩ এপ্রিল সোমবার ওই দুইজনের দেহাবশেষ উদ্ধার করে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed