Main Menu

সিলেটে জঙ্গিবাদ বিরোধী র‌্যালী ও মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কুলাউড়া স্টুডেন্টস্ এসোসিয়েশন সিলেট এর আয়োজনে নগরীতে জঙ্গিবাদ বিরোধী সাইকেল র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১০ এপ্রিল সোমবার বিকাল ৪টায় নগরীর সুবিদবাজার পয়েন্ট থেকে সাইকেল র‌্যালী শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে মিলিত হয়। আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, কুলাউড়া স্টুডেন্টস্ এসোসিয়েশনের সভাপতি লুকমান, সাবেক সভাপতি শাহান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সিলেট মহানগরের সভাপতি মোঃ মিফতাহ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন, কুলাউড়া স্টুডেন্টস্ এসোসিয়েশন এর সদস্য আহাদ, শিমুল, অপু, ফাহিম, সাজু, মুহিম, এলিন, সৌরভ, কামাল প্রমুখ।

Share





Related News

Comments are Closed