Main Menu

জঙ্গি রিপনের ফাঁসির আদেশ সিলেট কারাগারে পৌছেনি

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলার হরকাতুল জিহাদের (হুজি) ক্যাডার জঙ্গি দেলোয়ার হোসেন রিপনের ফাঁসির আদেশ এখনো সিলেট কারাগারে পৌছায়নি।
তবে, মঙ্গলবার নাগাদ ফাাঁসির আদেশ এসে পৌঁছতে পারে বলে সিলেটের সিনিয়র জেলার ছগির মিয়া জানিয়েছেন।
এর আগে রোববার দুপুরে জঙ্গি রিপনের চাচা আব্দুন নুর, চাচী আজিজুন নেছা, ফুফাতো ভাই জাবির, ফুফাতো বোন লুৎফা, ভাগ্নে শাহীন আরো কয়েকটি শিশু তার সাথে দেখা করেন। তারা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কোনাগাঁও গ্রাম থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আসেন। তারা রিপনের সাথে ২৫ মিনিট কথা বলেন। রাষ্ট্রপতি তার প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন-এই মর্মে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবরটি স্বজনরা তাকে (রিপন) অবহিত করেন বলে জানান সিনিয়র জেল সুপার।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পুলিশের এএসআই কামাল উদ্দিন। এছাড়া হাসপাতালে নেয়ার পর মারা যান পুলিশ কনস্টেবল রুবেল আহমেদ ও হাবিল মিয়া নামের আরেক ব্যক্তি। এ ঘটনায় আহত হন আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ অন্তত ৪০ জন।

Share





Related News

Comments are Closed